Monday, January 9, 2017

সাধনা ( কবিতা ) [ দুই ]


লিমেরিক-ছড়াকার   প্রণব কুমার কুণ্ডু



সাধনা  ( কবিতা )  [ দুই ]


সাধনার বহিরঙ্গ আছে।
সাধনার অন্তরঙ্গতা আছে।

যম নিয়ম আসন
প্রাণায়াম প্রত্যাহার
এগুলো
বহিরঙ্গ সাধনা।

এই বহিরঙ্গ সাধনায়
সিদ্ধ না হলে
সিদ্ধি না এলে

অন্তরঙ্গ সাধনার
সান্নিধ্যে
আসা দুষ্কর।

ধারণা ধ্যান ও সমাধি
হচ্ছে
অন্তরঙ্গ সাধনা।

সমাধির পরিপূর্ণতা
অধ্যাত্মপ্রসাদে।

আর পরিপক্কতা
ঋতম্ভরা প্রজ্ঞায়।




*  সুত্র  'পাতঞ্জল যোগদর্শন', পৃষ্ঠা ৬৯, ২৯ প্রভৃতি। গীতা প্রেস।

No comments:

Post a Comment