লিমেরিক-ছড়াকার-প্রাবন্ধিক-কবি প্রণব কুমার কুণ্ডু
মায়া ( কবিতা )
মায়া
সত্যিকারের অস্তিত্বই নেই।
শাস্ত্রের বচনে অবিদ্যা অজ্ঞানতা।
মায়া
কালজয়ী ব্রহ্মের
অঘটন সৃচ্টিকারী শক্তি।
মায়া
জগৎ নির্মাণে
ঈশ্বরের অচিন্তনীয় ক্ষমতা।
মোহ মায়া মমতা
এও
মায়াময়।
আর তোমার
বিশুদ্ধ মনোমুগ্ধকর
প্রেম ?
তাও মায়া !
|
No comments:
Post a Comment