Thursday, January 12, 2017

অপেক্ষায় ( কবিতা )


অপেক্ষায়  ( কবিতা )


আমার আনন্দরতি
চিত্তের অনুকূল।

প্রবল আকর্ষণ
তাতে
ভরা থাকে।

আকুলতা দিয়ে
আকুলতা !

তুমি
রত্নশ্রেষ্ঠা
শ্রেষ্ঠী।

উৎকৃষ্টা  লক্ষ্মী !

কৌস্তুভ পারিজাত সহ

চৌদ্দটি

অমূল্য এবং অলৌকিক
বস্তুর

লৌকিক বিন্যাস।

রত্নবণিকের
চোখ দিয়ে
তোমার

সৌন্দর্য দেখি

নেমে এসে
আশ্রুধারা
হৃদয়ে
মিলিয়ে যায় !

বিরহে বিরহী সেজে
পথ চেয়ে

পথপানে
চেয়ে থাকি।

আমি অপেক্ষায়

অপেক্ষক হয়ে

অপেক্ষিত
বসে থাকি !

No comments:

Post a Comment