মহাকাশ ( কবিতা )
'হরমাও'
একটি গ্রিক শব্দ।
অর্থ
অর্থহীন নয়।
'আমি জাগিয়ে
তুলি'।
'আমি উত্তেজিত
করি'।
এই
জাগিয়ে তোলা
আর
উত্তেজিত করা
আমার তারুণ্যজীবনের
কাজ !
আর এ কাজে
আমি
নিজেকে
যথেষ্ট
উপযুক্ত
এবং পটু বলে
মনে করি !
অবিশ্যি
এ সব সত্যিই
সত্য কিনা
সে ঐ বলতে পারবে !
দূরপ্রসারী
দীর্ঘস্থায়ী
এবং সুদূরপ্রসারী
এই জাগিয়ে তোলা
উদ্বোধক হরমোনের
ক্রিয়াকলাপ
দু'জনার
জৈবরস
আত্মরস
আমাদের
আশা আকাঙক্ষা
অনুভূতি
উদ্দীপনা
উত্তেজনা
সব মিলে মিশে
সাগর হয়ে
মহাসাগর হয়ে
অবশেষে
মহাকাশ
হয়ে যায় !
No comments:
Post a Comment