Thursday, January 5, 2017

মধুহীন ( কবিতা )

মধুহীন ( কবিতা )



পুষ্প ডেকে বলে
'ভাই কর্মী মৌমাছি
তোমাকে আমি ওগো
বড় ভালোবাসি' !

'বসো তুমি মোর মাঝে
দেরি নাহি করে'
'লেগে পর বিশ্বে মম 
সুগন্ধ প্রচারে' !

কর্মী মোমাছি
এসে বসে
পুষ্পের কথায়

কুসুমের সুগন্ধ
তার তার পাখনায় মাখায়।

জিব দিয়ে চেটে নেয়
হৃদয়ের মধু

মধুহীন পুষ্পটি
পড়ে থাকে শুধু !

No comments:

Post a Comment