জানা না-জানা ( কবিতা )
সে জানেনা
এবং নিজেই জানেনা
যে সে জানেনা
সে মূর্খ !
যে নিজে জানেনা
অথচ একথা জানে
যে সে জানেনা
সে সরল সাদাসিধে !
যে জানে
এবং সে নিজে
সে ব্যাপারে জানেনা
সে তন্দ্রাচ্ছন্ন !
যে জানেনা
কিন্তু বড়াই করে
যে সে জানে
সে ধূর্ত !
যে জানে
যে সে জানে
সে-ই বিজ্ঞ
তাঁকে
অনুসরণ করো !
* একটি আরবিয় প্রবাদবাক্যসমষ্টি।
No comments:
Post a Comment