Saturday, January 7, 2017

দান ( কবিতা )


দান  ( কবিতা )


যখন 
আমার আত্মার শান্তি
এবং
 মনের আনন্দ লাভ

কিংবা

আত্মার আনন্দ লাভ
এবং মনের শান্তি

তখন আমার
সাত্ত্বিক অবস্থা !


আমার  সত্ত্বগুণের
কাজ

নিজেকে
লুকিয়ে না রেখে

তোমার সমুখে

বিশদ ভাবে
মেলে ধরা !

আমার 
সম্যক জ্ঞান

সমুদয় 
জ্ঞান ভাণ্ডার

তোমার মনের
যথার্থ সত্য
জানবার জন্য !

রজোগুণের
রাজসিক ভোগবাসনার 
জন্য

আমার অবিচ্ছিন্ন 
অস্থিরতা

ও 
নিত্য চিত্তচঞ্চলতা !

আমি
তমোগুণে শুধু

তোমাতেই
মুগ্ধ হই !

আমার প্রেমের
অমর প্রেমের
একমাত্র অধিকার

অধিকরণের 
অধিকার নয় !

নিজেকে

অর্থাৎ
আমাকে

সর্বাবস্থায়

সর্বান্তকরণে

সসম্মানে

তোমাকে দান করা !






















No comments:

Post a Comment