কবি প্রণব কুমার কুণ্ডু
ঈশ্বরতত্ত্ব ( কবিতা )
শূন্য
মহাশূন্য
শূন্যের অস্তিত্ব আছে ?
নাকি শূন্য আস্তিত্বহীন ?
শূন্যের মধ্যেও
ফাঁকা জায়গা আছে।
শূন্যে আলোর বিকিরণ
থাকতে পারে।
আলোকশক্তিও
থাকতে পারে।
মনের শূন্যতা
আসলে একটা
অনুভূতি।
পারিপার্শ্বিক শূন্যতাও
তেমনি।
শূন্যতা কোন বস্তুরও
হতে পারে।
ব্যক্তির শূন্যতা
অনেক সময়
আমাদের মনকে
নাড়া দেয়।
শূন্যতা
একটা কিছু তো
হবেই।
শূন্যের ভেতর
শূন্যও
থাকতে পারে।
তাহলে
শূন্যের বাইরেও
শূন্য থাকার
সম্ভাবনা প্রবল।
তবে কি
সবই শূন্যময় ?
বড় শূন্য
ছোট শূন্য
মহা শূন্য
পূর্ণ শূন্য
এইসব শূন্যরা কি
সব এক ?
ভিন্নরূপে ভিন্নভাবে
পরিবেশিত
একই তথ্য ?
নাকি
সমষ্টি শূন্যের
যোগফলই কি
ঈশ্বরতত্ত্ব ?
|
No comments:
Post a Comment