মুঠোফোনে বকবক
মুঠোফোনে বকবক রোগ
নতুন ব্যুৎপত্তি
নূতন রোগের উৎপত্তি !
অবিরত বকবক
স্মৃতি ভ্রষ্ট
স্মৃতি নষ্ট
ভবিষ্যতে ক্যানসারের কষ্ট !
ক্ষুদ্রফোনের কড়া ধাঁচের
তড়িৎচুম্বকীয় আবেশ বিচ্ছুরণ
বিপজ্জনক !
চড়ুই পাখির
জন্মনিয়ন্ত্রণ ঘটে যায় !
ডাব বিকৃত হয় !
মোবাইল বিকিরণে
বাঁচা নিয়ন্ত্রণ !
বিকৃত মরণই
বেঁচে থাকার
ক্লীব পরিহাস !
কবিতায় দিলাম
তারই
কিছুটা আভাস !
No comments:
Post a Comment