Wednesday, August 2, 2017

চিরন্তন ২


চিরন্তন ২


আমার জীবন-আঙিনা দিয়া
তুমি যে আসিবে প্রিয়া !

এঁকেছি তাই দেহ আঙ্গিনায়
প্রাণের প্রিয় আলপনা
প্রেমের স্নিগ্ধ মিলন রাতে
সে আয়োজন অল্প-না !

আমার বাড়ির গণ্ডি ঘিরে
নববধূর গন্ধ
ধুলো পায়ে উঠলে ঘরে
হৃদয় পাবে ছন্দ !

শুরু হবে তোমার সাথে
আমার জীবন-সাধনা
ভালোবাসার পুণ্য ডোরে
তোমার হৃদয় বাঁধো-না !

No comments:

Post a Comment