প্রলয়
প্রলয়
সৃষ্টিনাশ !
ঈশ্বরের সৃষ্টির
প্রলয় হয়
তিন ভাবে !
নিত্যপ্রলয় !
নিয়ত !
সদা-সর্বদা
হয়ে চলেছে
কেবল
কালের দ্বারা !
নিত্যপ্রলয় !
'নিয়তধ্রুব' !
সতত
অবিরত
অবিচ্ছিন্ন
তার পরম্পরা !
নৈমিত্তিক প্রলয় !
যে প্রলয়
নিমিত্ত থেকে
আগত !
উদ্ভূত !
ব্রহ্মার
নিদ্রা নিমিত্ত জাত
প্রলয়ও
নৈমিত্তিক প্রলয় !
আর
সত্ত্ব রজঃ তম
এই তিন গুণের
ক্ষোভ-বিক্ষোভ দ্বারা
সৃষ্ট
প্রাকৃত প্রলয় !
প্রাকৃত প্রলয়
প্রকৃতসিদ্ধ !
স্বাভাবিক !
* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ২৪৫। * 'বঙ্গীয় শব্দকোশ', পৃষ্ঠা ১২০৪।
No comments:
Post a Comment