মহামায়া
মা মহামায়া !
ইনি
শিবলোকে নিবাসকারী।
তিনি চিন্ময়গুণযুক্তা।
তাঁর প্রকৃত গুণের
অভাব হওয়ায়
তিনি নির্গুণা !
তিনি নিত্যরূপা।
দুষ্টদের ওপর
ক্রোধ দেখানোর জন্য
ইনিই চণ্ডী।
তবে
স্বরূপত
তিনি কল্যাণময়ী
এবং
সম্পূর্ণ জগতের জননী !
তা সত্ত্বেও
মা মহামায়াই
মৃত্যকালে
মহানিদ্রা দিয়ে
ঘুম পাড়িয়ে
আমাদের সকলকেই
নিজের কোলে
টেনে নেন !
* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ১৬৫।
No comments:
Post a Comment