অঞ্জলি
-- প্রণব কুমার কুণ্ডূ
আমার অঞ্জলি তো
ঠাকুরের উদ্দেশ্যে
ফুল ছোঁড়া পর্ষন্ত
সীমিত !
মুনিশ পুরুত
পূজা করে !
বাবু আমরা
অঞ্জলি দিই !
ফুল ছুঁড়ি !
অঞ্জলি দেওয়াতে
ফুল ছোঁড়া ছাড়া
আমাদের
অন্য কোন
কাজ নেই !
অঞ্জলির ফুল
কি একটাও
ইচ্ছা করে
তোমার দিকে
আমি ছুঁড়ি নি ?
No comments:
Post a Comment