Saturday, October 31, 2020

দেবতার পূজায়

দেবতার পূজায় 



-- প্রণব কুমার কুণ্ডূ



দেবতার পূজায় 

পত্র-পুষ্প ইত্যাদি

নিবেদন করবেন।

সাথে জল অবশ্য

নিশ্চয় দেবেন।

পরিশ্রুত পানীয় জল।

তবে বাঙালিরা

পানি কখনও

দেবেন না !

একটা প্রদীপও

জ্বালবেন।

তা সে গাওয়া ঘি-এর

প্রদীপ হোক

কিংবা সরষের তেলের

প্রদীপ।

বা রেশনের

নীলরঙা ভেজাল কেরোসিনের

কালো ভুসোওঠা 

মাটির প্রদীপ।


ফল মূল ভোগ

যা পরিবেশন করবেন

তা তো

নিজেরাই খাবেন।

আপনারা খেলেই

দেবতার খাওয়া হবে !

দেবতাও নিশ্চয়

ঢেকুর তুলবেন !





No comments:

Post a Comment