Thursday, January 20, 2022

জলময়ূর


জলময়ূর



প্রণব কুমার কুণ্ডু



পদ্মপাতার জলে

জলময়ূরদের

জীবনচক্র চলে।

মা পাখি

পদ্মপাতায় বাসা বেঁধে

ডিম পেড়ে

উড়ে

চলে যায়।


বাবা পাখি

সেই ডিমগুলোকে

তা দিয়ে

বাচ্চা ফোটায়।

বাচ্চাগুলোকে খাওয়ায়

রক্ষণাবেক্ষণ করে

পরিচর্যা করে

দেখভাল করে।


পদ্মপাতার জলে

জলময়ূরদের

জীবনচক্র চলে।

বাচ্চাগুলো

বড়ো হলে

স্বাবলম্বী-স্বাবলম্বিনী হয়ে

উড়ে উড়ে

চলে যায় !


















পদ্মপাতার
 

No comments:

Post a Comment