Wednesday, January 19, 2022

অশ্বত্থামা


 অশ্বত্থামা



প্রণব কুমার কুণ্ডু


সর্বযুদ্ধ বিশারদ

প্রচ্ছন্নমস্তক

কম্বগ্রীব

মহারথ  অশ্বত্থামা।

উনি মহাবীর দ্রোণের পুত্র।

 অশ্বত্থামার লোচনদ্বয়

বিকসিত পদ্মপত্রের ন্যায়

আস্যদেশ ব্যাঘ্রের ন্যায়

গাত্র মেরুপর্বতের ন্যায়

স্কন্ধ নেত্র গতি ও কণ্ঠস্বর

মহাদেবের বৃষভের ন্যায়।


 অশ্বত্থামার

বাহুযুগল পুষ্ট ও আয়ত

বক্ষঃস্থল দৃঢ় ও বিশাল।

তিনি গরুড় ও বায়ুর ন্যায়

বলবেগশালী

তেজে দিবাকর

বুদ্ধিতে শুক্রাচার্য

ও রূপে সুধাকরসদৃশ !

ঊরুদেশ কটিদেশ ও জঙ্ঘা

অতি সুবৃত্ত।

পাদ অঙ্গুলি ও নখর

অতি মনোহর।

বিধাতা

অতি যত্নে

 অশ্বত্থামাকে

নির্মাণ করেছেন !

তাঁর কোন অঙ্গ বৈলক্ষণ্যও

নাই।


অশ্বত্থামা

সকল কাজে দক্ষ

ও বিদ্যারসাগর।

 অশ্বত্থামা বলপূর্বক

অরাতিগণকে

পরাজিত করতে পারেন

কিন্তু শত্রুগণ কদাচ

তাঁকে জয় করতে

সমর্থ হয়েন না !


তিনি দশঅঙ্গ চতুষ্পাদযুক্ত

অস্ত্রবিদ্যা

এবং চারিবেদ উপবেদ

ও বিভিন্ন শাস্ত্রীয় আখ্যান

বিশেষভাবে অবগত আছেন।


অযোনিজ মহাতপাঃ দ্রোণাচার্য

অতি কঠোর

তপশ্চারণপূর্বক

মহাদেবের আরাধনা করে

অযোনিজার গর্ভে

 অশ্বত্থামার উৎপত্তিসাধন

করেছেন।

 অশ্বত্থামা

অদ্ভুতকর্মা

ও অলৌকিক রূপসম্পন্ন।


_____________________________

সূত্র : কালীপ্রসন্ন সিংহের মহাভারত, শল্যপর্ব, পৃষ্ঠা ১৪।


































                            


 অশ্বত্থামা

No comments:

Post a Comment